অপারেশন অনুব্রতে জোর বিজেপির! কেষ্ট দিলেন উত্তর, জল্পনা তুঙ্গে
ভোটের পর থেকে কার্যত খবরের শিরোনামে নেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
ভোটের পর থেকে কার্যত খবরের শিরোনামে নেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল জানিয়েছেন তিনি বিজেপির কোনও প্রস্তাব পাননি। যদিও অনুব্রতর হাবভাব নিয়ে কটাক্ষ চলছে বিরোধী রাজনৈতিক মহলে।

ভোট আসার আগেই নতুন দাওয়াই ছিল মুখে
কোনও ভোটের আগে বলেছিলেন চড়াম চড়াম ঢাক বাজানোর কথা। কোনও ভোটের আগে ছিল গুড় বাতাসা বিলানোর কথা। এবারের লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই জমিতে পাচন দেওয়ার কথা বলেছিলেন। আর ভোটের মুখে বলেছিসেন নকুলদানা বিলানোর কথা। বিরোধীরা যাই বলুন না কেন, তৃণমূলের রাজ্য নেতারা সাফাই দিয়ে বলে থাকেন, দলের কর্মীদের চাঙ্গা করতে এসব কথা বলেন অনুব্রত। এই অনুব্রত গড়েই দুটি আসন তৃণমূল ধরে রাখতে পারলেও, লোকসভা ভোটের নিরিখে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে পিছিয়ে পড়েছে তৃণমূল। অনেক তৃণমূল নেতা যোগদান করেছে বিজেপিতে। অনুব্রত মণ্ডল অবশ্য এইসব দলবদলকে গুরুত্ব দিতে রাজি নন।
যিনি সব সময়ই রাফ অ্যান্ড টাফ কথা বলতে ভাল বাসেন, সেই নেতাই কার্যত চুপ হয়ে যাওয়ায় জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে।

বিজেপির প্রস্তাব নিয়ে দিলেন উত্তর
অন্য অনেক নেতার মতোই তাঁকে নিয়েও যে জল্পনা চলছে, তা ভালই জানেন অনুব্রত। তিনি জানিয়েছেন, বিজেপি থেকে কোনও প্রস্তাব আসেনি তাঁর কাছে। তবে এইসঙ্গে সিপিএম-এর পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেছেন তিনি।

বিরোধীদের কটাক্ষ
মাথায় অক্সিজেন ঢোকা না ঢোকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে যেমন কটাক্ষ করেন বিরোধীরা, ঠিক তেমনই অনুব্রত মণ্ডলের দাওয়াই নিয়ে চলে কটাক্ষ। অনুব্রত মণ্ডল চুপ কেন তা নিয়ে সে জেলার কংগ্রেস বিধায়ক কটাক্ষ করেছেন। সূত্রের খবর অনুযায়ী, হাসানের কংগ্রেস বিধায়ক মিল্টন রসিদের মন্তব্য, দিদিই হয়নি তাঁকে চুপ থাকতে বলেছে। একইসঙ্গে তিনি বলেন,
এবার হয়ত অপারেশন অনুব্রতে জোর দিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications