এবার কংগ্রেসে ভাঙন কি জঙ্গলমহলের জেলায়! হেভিওয়েট নেতার পদক্ষেপে জল্পনা
এবার কংগ্রেসের ভাঙন কি পশ্চিম মেদিনীপুরে। সম্প্রতি সেখানকার তৃণমূলের ব্যানারে দেখা গিয়েছে মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সৌমেন খাঁর নাম।
এবার কংগ্রেসের ভাঙন কি পশ্চিম মেদিনীপুরে। সম্প্রতি সেখানকার তৃণমূলের ব্যানারে দেখা গিয়েছে মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সৌমেন খাঁর নাম। ব্যানারে লেখা 'স্বাগত সৌমেন খাঁ'।

হঠাৎ করে একজন কংগ্রেস নেতাকে স্বাগত জানিয়ে ব্যানারে প্রশ্ন সাধারণের মনেও। তবে রাজনীতির লোকেরা বলছেন, তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিচ্ছেন বলেই স্বাগত জানানো হয়েছে।
তবে জেলার নেতার তৃণমূলে যোগদানের সম্ভাবনায় অস্বস্তিতে কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতারা জানিয়েছেন, কংগ্রেসের হয়েই রাজনৈতিক জীবন শুরু সৌমেন খাঁর। ভোটের রাজনীতিতে বিরোধীদের সঙ্গে ব্যবধানও বাড়িয়েছেন এই কংগ্রেসের হয়ে দাঁড়িয়েই। এমনই নেতার কংগ্রেসে যোগদানের সম্ভাবনায় মুষড়ে পড়েছেন জেলা কংগ্রেসের একাংশ। তবে জেলা কংগ্রেসের অপর অংশের অভিযোগ, সৌমেন খাঁকে তৃণমূলের অনুষ্ঠানে দেখা যাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, সৌমেন খাঁ দাবি করেছেন, তাঁর ভাবমূর্তি খারাপ করতে দলেরই কেউ এই ঘটনায় যুক্ত। তবে নেতার অস্বীকারের পরেও বিষয়টি নিয়ে জল্পনাও চলছে জেলার রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications