Weather Update: প্রবল বৃষ্টিতে ভাসছে ৫ জেলা, জারি হলুদ সতর্কবার্তা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়ার (Weather) অস্বস্তিকর পরিস্থিতির কোনও পরিবর্তন হল না বুধবারেও। আগামী ৪৮ ঘন্টাতেও পরিবর্তনের সম্ভাবনা নেই। কেননা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কাছে কোনও নিম্নচাপ নেই। যা দক্ষিণবঙ্গে বর্ষার বৃ

দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়ার (Weather) অস্বস্তিকর পরিস্থিতির কোনও পরিবর্তন হল না বুধবারেও। আগামী ৪৮ ঘন্টাতেও পরিবর্তনের সম্ভাবনা নেই। কেননা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কাছে কোনও নিম্নচাপ নেই। যা দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি আনে। তবে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা

উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সকালের মধ্যে হিমালয়ের পাদদেশষ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্ত দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলার মধ্যে মালদহকে বাদ দিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলার সম্ভাবনা শনিবার পর্যন্ত। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৭.২
বহরমপুর ২৭.৪
বাঁকুড়া ২৬.৩
বর্ধমান ২৫
কোচবিহার ২৫.৭
দার্জিলিং ১৬.৮
দিঘা ২৮.৪
কলকাতা ২৮.২
দমদম ২৭.৭
কৃষ্ণনগর ২৮.২
মালদহ ২৫.৭
মেদিনীপুর ২৭.৬
শিলিগুড়ি ২৭
শ্রীনিকেতন ২৬.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.৬)
বহরমপুর (৩৬)
বাঁকুড়া (৩৫.৬)
বর্ধমান (৩৬.৮)
কোচবিহার (৩১.৩)
দার্জিলিং (২১)
দিঘা (৩৫.৭)
কলকাতা (৩৫.৪)
দমদম (৩৬)
কৃষ্ণনগর (৩৪.৮)
মালদহ (৩২.৯)
মেদিনীপুর (৩৪.৭)
শিলিগুড়ি (৩৪.২)
শ্রীনিকেতন (৩৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+