ফের কি বন্যায় ভাসবে উত্তরবঙ্গ, মৌসুমী অক্ষরেখার জেরে ৫ জেলায় সতর্কবার্তা
ফের প্রবল বৃষ্টির ভ্রুকুটি উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে থাকা ৫ জেলা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ফের প্রবল বৃষ্টির ভ্রুকুটি উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে থাকা ৫ জেলা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

হিমালয়ের পাদদেশে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। যার প্রভাবে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার জন্যও রয়েছে এই একই পূর্বাভাস।
শনিবার সকালের দিকে দুর্গাপুরসহ পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় মুষলধারায় বৃষ্টি হয়। ভারী বৃষ্টি হয়েছে রায়গঞ্জেও।

Click it and Unblock the Notifications