ভাসছে উত্তরবঙ্গ! আরও ২৪ ঘন্টার জন্য লাল সতর্কতা
প্রবল বর্ষণে প্লাবিত উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা।
প্রবল বর্ষণে প্লাবিত উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। আগামী ২৪ ঘন্টার জন্য আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন
জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। পঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভাসছে উত্তরবঙ্গ
তিস্তা, তোর্সা, জলঢাকার জলে প্লাবিত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। প্লাবিত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, জলপাইগুড়িতে ২০ সেমি, দোমোহনিতে ১৭ সেমি, হাসিমারায় ১৬ সেমি বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ার, কোাচবিহার এবং বাগডোগরায় যথাক্রমে ১৫, ১১ এবং ১০ সেমি বৃষ্টি হয়েছে। জলবন্দি এলাকাগুলিতে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লাল সতর্কতা
১৪ জুলাইয়ের জন্য আবহাওয়া দফতরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুর দুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং-এর জন্য। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলা গুলিতে অভি ভারী মাত্রায় বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও।

দক্ষিণবঙ্গে বৃষ্টি
উত্তর পূর্ব বিহার থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা দুর্বল হয়ে পড়ার জন্য এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications