উত্তরবঙ্গের ৫ জেলায় অতিভারী বৃষ্টি! লাল সতর্কতা জারি

উত্তরবঙ্গের ৫ জেলায় অতিভারী বৃষ্টি! লাল সতর্কতা জারি

মৌসুমী অক্ষ রেখা অমৃতসর থেকে পাটনা হয়ে হিমালয়ের পাদদেশে বিস্তৃত রয়েছে। যার জেরে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৯ ও ১০ জুলাইয়ের জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

লাল সতর্কতা

লাল সতর্কতা

বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির কথাও বলা বলা হয়েছে।

কমলা সতর্কতা

কমলা সতর্কতা

১১ ও ১২ জুলাই, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। যেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

 হলুদ সতর্কতা

হলুদ সতর্কতা

১৩ জুলাই কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। যেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। তবে অন্য জেলাগুলিতেও এই সময়ে সময়ে বৃষ্টি হবে।

ভূমি ধস ও বন্যার সতর্কতা

ভূমি ধস ও বন্যার সতর্কতা

অতি বৃষ্টির কারণে ভূম ধসে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। জন জমতে পারে নিচু এলাকায়। কোনও কোনও জায়গায় বন্যাও হতে পারে। সতর্কতায় বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+