উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি! দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি, জেনে নিন বিস্তারিত
২৫ ও ২৬ জুন উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা। সিকিমের ক্ষেত্রেও এই সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
২৫ ও ২৬ জুন উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। সিকিমের ক্ষেত্রেও এই সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ জুন অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। ২৭ জুন পর্যন্ত সবকটি জেলায় এই পরিস্থিতি চলতে থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২২.৬
কোচবিহার ৩৪.৫
জলপাইগুড়ি ৩৪.৬
শিলিগুড়ি ৩৪.৭
মালদা ৩৪.৩

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
সপ্তাহান্তে ঢুকেছে বর্ষা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
বাঁকুড়া ৩১.৪
আসানসোল ৩১.৫
মেদিনীপুর ৩১.৭
শ্রীনিকেতন ৩৩.৮
বর্ধমান ৩৩.৮

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কলকাতা-সহ পার্শবর্তী এলাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে পারে। দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ৩৪.৬
ব্যারাকপুর ৩৪.৮
দিঘা ৩২.৮
দমদম ৩৫.৬
ক্যানিং ৩৫
ডায়মন্ডহারবার ৩৩.৫












Click it and Unblock the Notifications