ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আগামী ৪ দিন প্রবল বৃষ্টি, একনজরে কলকাতা-সহ বিভিন্ন জেলায় সম্ভাব্য বারিধারা
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আগামী ৪ দিন প্রবল বৃষ্টি, একনজরে কলকাতা-সহ বিভিন্ন জেলায় সম্ভাব্য বারিধারা
ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas) গতিপথ বদলের জেরে ঝড়ে ক্ষতির সম্ভাবনা কমলেও, প্রবল বৃষ্টির (rain) জেরে বানবাসি হয়ে পড়তে পারে বিভিন্ন এলাকা। আবহাওয়া দফতরের (weather office) দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এদিন থেকে বৃষ্টি শুরু হলেও, তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে বুধবার। তারপর তা আস্তে আস্তে কমতে থাকবে।

২৪ মে বৃষ্টিপাত
এদিন সকাল থেকেই উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এছাড়াও বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায়। দিনের বাকি সময়েও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

২৫ মে বৃষ্টিপাত
২৫ মে অর্থাৎ মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায়।

২৬ মে বৃষ্টিপাত
২৬ মে অতি প্রবল বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। একইসঙ্গে এইসব জায়গায় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ১৪৫ কিমি। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। সঙ্গে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ১১০ কিমি। ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ এবং দার্জিলিং-এ। সঙ্গে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় প্রায় ৯০ কিমি।

কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের হাত থেকে বেঁচে যেতে চলেছে কলকাতা। ২৬ মে কলকাতায়, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড়ের বেগ সর্বোচ্চ হতে পারে ঘন্টায় ৬০ কিমি।

২৭ মে বৃষ্টিপাত
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদেও।












Click it and Unblock the Notifications