বসন্তের 'কালবৈশাখী'র তাণ্ডব! বিপর্যন্ত শহর থেকে জেলা
বসন্তের কালবৈশাখীতে রীতিমত বিপর্যস্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। শহরের বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বিপর্যয়ের মাত্রা বেড়েছে।
বসন্তের কালবৈশাখীতে রীতিমত বিপর্যস্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। শহরের বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বিপর্যয়ের মাত্রা বেড়েছে। সল্ট লেক বালিগঞ্জে গাছ পড়ে বেহাল অবস্থা রাস্তার। এছাড়াও বিদ্যুৎ বিভ্রাটের খবর রয়েছে আনোয়ারশাহ রোড, কসবা,সাদার্ন অ্যাভিনিউএর মত জায়গায়। বিপর্যস্ত দক্ষিণবঙ্গের রেল পরিষেবা।

রবিবাসরীয় রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়। আধঘণ্টার মধ্যে দুটি পর পর ঝড়ের তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে যায় রবিবারের রাত। প্রথম ঝড়ের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ঝড়টি শুরু হয় ভোর ৪ টে নাগাদ। উল্লেখ্য, ঝড়ের দাপট কলকাতা ছাড়িয়ে, হাওড়া, হুগলি, পুরুলিয়া,ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুরেও দেখা যায়। ঝড়ের ফলে ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
উল্লেখ্য়, রবিবার রাতের ঝড়ে প্রথম বজ্র গর্ভ মেঘ সঞ্চারিত হয়। তারপরই তাণ্ডব শুরু হয় ঝড়ের। চলে শিলাবৃষ্টি। ভোরের আলো ফুটতেই আকাশের মেঘলাভাব বেশ কিছু জায়গায় লক্ষ্য় করা যাচ্ছে।












Click it and Unblock the Notifications