উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে, জানাল আবহাওয়া দফতর
ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। বুধবার শিলিগুড়ি, সেবক, বক্সাদুয়ারে ৭০ থেকে ১২০ মিমি বৃষ্টি হয়েছে। আগামী দুদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস
ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। বুধবার শিলিগুড়ি, সেবক, বক্সাদুয়ারে ৭০ থেকে ১২০ মিমি বৃষ্টি হয়েছে। আগামী দুদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে থাকায় এই বৃষ্টি বলে জানা গিয়েছে। তবে মালদা ও দুই দিনাজপুরও বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং-এ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications