আকাশ ভাঙা বৃষ্টি নেমেছে উত্তরবঙ্গে, ফুঁসছে তিস্তা, জারি হল হলুদ সতর্কতা

আকাশ ভাঙা বৃষ্টি নেমেছে উত্তরবঙ্গে, ফুঁসছে তিস্তা, জারি হল হলুদ সতর্কতা

নিম্নচাপ অক্ষরেখার কারণে প্রবল বর্ষণের পূর্বাভাস ছিল উত্তরবঙ্গে। বিকেল থেকে শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টি। জার জেরে জল বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের একাধিক নদীতে। বিশেষ করে তিস্তা ভয়াল আকার নিয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

প্রবল বর্ষণ উত্তর বঙ্গে

প্রবল বর্ষণ উত্তর বঙ্গে

প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিকেল থেকে মুষলধারে বৃষ্টি চলছে। জোড়া ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা চলবে বর্ষণ। সিকিমেও চলবে বৃষ্টি জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ২৯০.৬০ মিলিমিটার, কোচবিহারে ২৩২.৬০ মিলিমিটার। তুফানগঞ্জে ২৩৫ মিলিমিটার।

জোড়া ঘূর্ণাবর্তের জের

জোড়া ঘূর্ণাবর্তের জের

জোড়া ঘূর্ণাবর্তের কারণেই প্রবল বর্ষণ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম রাজস্থানে ঘূর্ণাবর্ত ছড়িয়েছে বিহার পর্যন্ত আর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেটি শক্তিবৃদ্ধি করেছে। তার জেরেই আগামী ২৩ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

তিস্তায় জারি হলুদ সতর্কতা

তিস্তায় জারি হলুদ সতর্কতা

সিকিম পাহাড়ে বৃষ্টির কারণে জল বাড়তে শুরু করেছে তিস্তায়। তার উপরে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ শুরু হওয়ায় দুই পাড়ে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। তাই দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা ব্যারাজ থেকে ইতিমধ্যেই ২২৩২.৬৮ কিউসেক জল ছাড়া হয়েছে।

মালদহে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মালদহে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

বিকেল থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে মালদহে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পােত বজ্রাঘাতে তিন জন মারা গিয়েছেন। বৈষ্ণবনগর ব্লকের ২ জন এবং চাঁচোল ১ নম্বর ব্লকে এক জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+