গুজরাত থেকে পশ্চিমবঙ্গে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা! পুজোর বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

গুজরাত থেকে মধ্যপ্রদেশ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। পাশাপাশি রাজ্যের ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা।

গুজরাত থেকে মধ্যপ্রদেশ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। পাশাপাশি রাজ্যের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গে বৃষ্টি

বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিবীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা-সহ সব জেলায় মেঘলা আকাশ থাকবে।

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা নেই

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা নেই

আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ও রবিবার হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+