নিম্নচাপের প্রভাব! উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে নিম্নচাপ। অন্যদিকে দিঘার ওপর দিয়ে বিস্কৃত মৌসুমী অক্ষরেখা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ।

মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে গভীর নিম্নচাপ। অন্যদিকে দিঘার ওপর দিয়ে বিস্কৃত মৌসুমী অক্ষরেখা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গে বৃষ্টি

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির দুএকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

দিঘার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। আছড়ে পড়ছে বড় ঢেউ। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টা সমুদ্রে না যেতে অনুরোধ করা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, বৃহস্পতিবার থেকে হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি,
কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+