ফের ঘনীভূত নিম্নচাপ! পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বর্তমানে সেটি অবস্থান করছে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ওপর। যার জেরে উপকূল ওড়িশায় ভারী বৃষ্টি হচ্ছে।

ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বর্তমানে সেটি অবস্থান করছে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ওপর। যার জেরে উপকূল ওড়িশায় ভারী বৃষ্টি হচ্ছে। রাজ্যের উপকূলের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

বাংলা ও ওড়িশা উপকূলে নিম্নচাপ ঘনীভূত

বাংলা ও ওড়িশা উপকূলে নিম্নচাপ ঘনীভূত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অতিরিক্ত বৃষ্টি হবে ওড়িশার দিকে। তবে ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং রাজ্যের উপকূলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে ৪৫ কিমি বেগে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ফলে মৎস্যজীবীদের ৩ সেপ্টেম্বরের জন্য সমুদ্রে না যেতে বলা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+