জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, কী বলছে আবহাওয়া দফতর
গুজরাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর। আগামি ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
গুজরাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর। আগামি ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আবহওয়া দফতর ।
সোমবার সকাল ছটা পর্যন্ত আলিপুরে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৮৩ মিলি। টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন অংশে জল জমে যায়।





টানা বৃষ্টি হওয়ায় জল পুরো নামানো সম্ভব হচ্ছে না। যে এলাকায় পুরসভার পাম্প চালানো হচ্ছে সেখান থেকে কিছুক্ষণের জন্য জল কমে গেলেও, পরে সেই জল আবার এলাকায় ঢুকছে।

রাস্তায় গাড়িও খুব আস্তে চলছে। পুরসভার কন্ট্রোল রুম থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications