Mumbai Rain: ভাসছে রেললাইন, বন্ধ স্কুল-কলেজ, আজও জারি অতিবৃষ্টির লাল সতর্কতা
প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী। জল থৈ থৈ রাস্তা ঘাট-রেললাইন। মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আজও ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বইয়ে। গতকাল থেকেই শহরের সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
খুব প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। শহরের একাধিক নীচু এলাকায় জল জমে গিয়েছে। অনেকের ঘরের ভেতরেও জল জমে গিয়েছে বলে জানা গিয়েছে। বাণিজ্যনগরীর অবস্থা অত্যন্ত সংকটজনক আকার নিয়েছে্।

ঠাণে, নবি মুম্বই, পানভেলের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। মুম্বইয়ের আশপাশের রত্নগিরি, সিন্ধদুর্গ এলাকাতেও একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে প্রবল বর্ষণে। পরিস্থিতির দিকে নজর রেখে শহরের সব প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। নাগাড়ে বর্ষণ চলছে শহরে। গতকাল থেকে বর্ষণের মাত্রা বেড়েছে। লাগাতার বর্ষণের কারণে সমুদ্রের জ লও বাড়তে শুরু করেছে। সেকারণে শহরের একাধিক এলাকায় জমে থাকা জল নামাছে না।
প্রবল বর্ষণের কারণে বিমান পরিষেবাও ব্যহত হতে শুরু করে দিয়েছে। গতকাল প্রবল বৃষ্টির কারণে একাধিক বিমান বাতিল করা হয়েছিল। দীর্ঘক্ষণ বন্ধ ছিল বিমান পরিষেবা। জানা গিয়েছে্ মুম্বইয়ের একাধিক এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। মাত্র ৬ ঘণ্টাতেই এই বিপুল বৃষ্টিতে জল থইথই শহরের একাধিক এলাকা।
প্রবল বর্ষণে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রবল বর্ষণে কুরলার একাধিক জায়গায় জল জমে গিয়েছে। IMD মহারাষ্ট্রের ৬টি শহরে লাল সতর্কতা জারি করেছে। মুম্বই-রত্নগিরি,রায়গড়,সাতারা, পুমে এবং সিন্ধুদুর্গে নাগাড়ে বর্ষণ চলছে। মুম্বইয়ের পাশাপাশি পুণেতেও সব জায়গায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
মুম্বই এবং মহারাষ্ট্রের একাধিক স্কুলের পরীক্ষা স্থগিকত রাখা হয়েছে। সোমবার মুম্বইয়ের ৫০টি বিমান বাতিল করা হয়েছিল প্রবল বর্ষণের কারণে। বিএমসির আধিকারীকদের পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ পরিষেবা নিয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications