কলকাতায় মুষলধারে বৃষ্টির দাপুটে ইনিংস অব্য়াহত, হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর কী জানাল

কলকাতায় মুষলধারে বৃষ্টির দাপুটে ইনিংস আসন্ন, হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর কী জানাল

কার্যত ঝোড়ো গতিতে ব্যাটিংর মেজাজে রয়েছে বর্ষা। আষাঢ়ের প্রথম দিন থেকেই সে বুঝিয়ে দিয়েছে বাংলার বুকে আপাতত পর পর বল-এ স্টেপ আপ করে ছক্কা হাঁকাতে সে প্রস্তুত! আর বর্ষার এই মেজাজ কার্যত আগামী ৪৮ ঘণ্টা কলকাতায় জারি থাকতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাসে কী জানানো হয়েছে দেখা যাক।

কলকাতায় কোন কোন এলাকা জলমগ্ন?

কলকাতায় কোন কোন এলাকা জলমগ্ন?

রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বেহালা, খিদিরপুর, মোমিনপুর রোড, ইব্রাহিমপুর, বাবুবাজার ও ঢাকুরিয়ার প্রবল জল দাঁড়িয়েছে। এদিকে জল দাঁড়ানোর জেরে পুরসভার নিকাশী বন্দোবস্তে সমস্যা হয়েছে ফলে এদিন সকাল ৯ টা ২০ মিনিট পর্যন্ত লকগেট বন্ধ থাকার কথা জানিয়েছে কলকাতা পুরসভা।

কলকাতা নিয়ে হলুদ সতর্কতা জারি

কলকাতা নিয়ে হলুদ সতর্কতা জারি

প্রসঙ্গত, কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বর্ষণেক পূর্বাভা রয়েছে। এই নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই শহরে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত মানিকতলায় বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার , বীরপাড়ায় ৫৪,ঠনঠনিয়া ৫৪, উল্টোডাঙ্গা ৫৩, বালিগঞ্জ ৪৫, মোমিনপুর ৩৮, চেতলা ৩২,দত্তবাগান ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গিয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

প্রবল বর্ষণসিক্ত কলকাতায় এদিন ভারী বৃষ্টির এক ঘেয়েমি অব্যাহত। শহরের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্ননিম্ন তাপমাত্রা রয়েছে ২৩.৮ ডিগ্রি সেলিয়াস।

বৃষ্টির জেরে কমলা সতর্কতা রাজ্যের একাধিক জেলায়

বৃষ্টির জেরে কমলা সতর্কতা রাজ্যের একাধিক জেলায়

এদিকে, প্রবল বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি হয়েছে রাজ্যের বহু জেলায় । এই দেলাগুলি হল পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়াও উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং এ ধস, শনিবার ভারী বৃষ্টি কোন কোন এলাকায়?

দার্জিলিং এ ধস, শনিবার ভারী বৃষ্টি কোন কোন এলাকায়?

এদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি অব্যাহত, হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং এ ধস নামে। সেখানে টানেলের কাজে কর্মরত ২ শ্রমিকের মৃত্যু হয়। এদিকে, দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ভারী বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+