দুপুরে আট জেলায় চলল ভারী বৃষ্টি! কী হবে পুজোর সময়, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

দুপুরে আট জেলায় চলল ভারী বৃষ্টি! কী হবে পুজোর সময়, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

এদিন দুপুরের বিভিন্ন সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। সেই মতো কোনও কোনও জায়গায় ভার বৃষ্টিও হয়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের ২ জেলায় হতে পারে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গের ২ জেলায় হতে পারে ভারী বৃষ্টি

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বর্জবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি রকমের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর শনিবার নাগাদ উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সপ্তমী থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এব্যাপারে আ্রবহাওয়া দফতরের তরফে নির্দিষ্ট করে বার্তা দেওয়া হবে বুধবার।

বর্ষা বিদায়

বর্ষা বিদায়

সাধারণভাবে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে অক্টোবরের মাঝামাঝি হয়ে যায়। এবারেও তার কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় এবং সংলগ্ন মধ্য ভারতের কিছু অংশ থেকে আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা বিদায় নিতে শুরু করবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৪
বহরমপুর ২৬.২
বাঁকুড়া ২৫.৬
বর্ধমান ২৩.৪
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১৫.২
দিঘা ২৬.৬
কলকাতা ২৭.১
দমদম ২৭.২
কৃষ্ণনগর ২৬.২
মালদহ ২৫.৬
মেদিনীপুর ২৬.৩
শিলিগুড়ি ২৬.২
শ্রীনিকেতন ২৬.২

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)


ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.১)
বহরমপুর (৩২.৬)
বাঁকুড়া (৩৪.৭)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩৪.৩)
দার্জিলিং (২১.৫)
দিঘা (৩৫.৭)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৫)
কৃষ্ণনগর (৩২)
মালদহ (৩৩.৪)
মেদিনীপুর (৩৫.১)
শিলিগুড়ি (৩৪)
শ্রীনিকেতন (৩৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+