ফের আর্দ্রতাজনিত অস্বস্তি! আবার কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিসের বুলেটিন
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হয়েছিল। তারপর থেকে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হয়েছিল। তারপর থেকে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি তাড়া করে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ওপর দিয়ে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। আৎর সোমবার অনেক জায়গাতেই ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দিনের সেরা ছবি দেখে নিন একঝলকে

দক্ষিণবঙ্গে বৃষ্টি
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এই অক্ষরেখা আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা। যার জেরে, রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। ফলে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার হতে পারে ভারী বৃষ্টি।

উত্তরবঙ্গে বৃষ্টি
এই সময়ে উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভানা রয়েছে। তবে ১৩ অগাস্ট মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

মৎস্যজীবী প্রতি সতর্কবার্তা
১০ অগাস্টের আশপাশের সময়ে সমুদ্র উত্তাল থাকবে। ঢেউ উঠতে পারে ৪ মিটারের মতো। ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications