উপকূলে অতি গভীর নিম্নচাপ! সাধারণের পাশাপাশি পর্যটকদের জন্য সতর্কবার্তা

মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ২৪ ঘন্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হতেপারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ২৪ ঘন্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। যা আগামী ৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ

মঙ্গলবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এদিন সকাল সাড়ে আটটায় যার অবস্থান ছিল ওড়িশার বালাসোর থেকে ১৬০ কিমি দক্ষিণ-পূর্বে এবং দিঘা থেকে ১৩০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে। আগামী ২৪ ঘন্টায় যা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান করছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম
দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে।

ভারী বৃষ্টির সতর্কবার্তা

ভারী বৃষ্টির সতর্কবার্তা

এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেমি) বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। যেসব জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, তার মধ্যে রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। যেসব জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, তার মধ্যে রয়েছে, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া। আবহাওয়া দফতরের তরফ থেকে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

বুধবারের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া।
কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে হাওয়ার বেগও বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘন্টায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

মৎস্যজীবী ও পর্যটকদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবী ও পর্যটকদের প্রতি সতর্কবার্তা

৬ ও ৭ অগাস্ট সমুদ্র উত্তাল থাকবে। তাই পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের ৬ থেকে ৮ অগাস্টের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। কেউ গিয়ে থাকলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর থেকে পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, দিঘা, মন্দারমনি, তালসারি, শঙ্করপুর, বকখালি এবং সাগরদ্বীপে সমুদ্রের কার্যকলাপ থেকে দূরে থাকতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+