বাংলায় ২৪ ঘটায় ঝড় বৃষ্টির পূর্বাভাস! ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া
একদিকে করোনার বাড়বাড়ন্ত, অপরদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। গত ৪৮ ঘন্টা আগেই কলকাতা শহরের তাপমাত্রা পৌঁছয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় আরও চরমে পৌঁছবে গরম।
একদিকে করোনার বাড়বাড়ন্ত, অপরদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। গত ৪৮ ঘন্টা আগেই কলকাতা শহরের তাপমাত্রা পৌঁছয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

আগামী ৪৮ ঘণ্টায় আরও চরমে পৌঁছবে গরম। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। এমনটাই পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দফতর।
এই পূর্বাভাসে আতঙ্ক বাড়ে বঙ্গবাসীর। যদিও শেষবেলায় স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
আগামী ২৪ ঘটায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। তীব্র দাবদাহে যখন পুড়ছে দক্ষিণবঙ্গ সেই সময় কিছুটা হলেও স্বস্তির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার আবহাওয়া অফিস পূর্বাভাসে জানাচ্ছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে কালবৈশাখীর পরিবেশ তৈরি হয়েছে। শুধু তাই নয়, আগামী ৪৮ ঘটায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে খবর। অর্থাৎ শনিবার এবং রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে খবর।
জেলার ঝড়-বৃষ্টির প্রভাব কলকাতায় পড়বে। দিনে তাপমাত্রার পরিবর্তন না হলেও বিকেলের পর শহরে আবহাওয়ার পরিবর্তন হবে। ভারী ঝড়-বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেলের পর শহরে হালকা ঝোড়ো হাওয়া বইবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ফলে বিকেলের পর অস্বস্তিকর পরিবেশ থেকে শহরবাসী সাময়িক স্বস্তি পাবেন। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রীতিমতো তাপপ্রবাহ চলছে। অস্বস্তিকর গরমে পুড়ছে শহর। তবে সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা ঝোড়ো হাওয়া শুরু হয়। সঙ্গে ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে।
কলকাতায়ও এর আংশিক প্রভাব পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে শহরে হালকা বাতাস বইতে থাকে। যদিও শহরে এই মুহূর্তে বড় কালবৈশাখীর সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিন আলিপুর আবহাওয়া অফিসের ডিরেক্টর গণেশ কুমার দাস জানিয়েছে, সকালে কিংবা বিকেলের দিকে কলকাতায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। দিনের বেলায় শহরে অস্বস্তিকর পরিবেশ থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলায় ঝড়বৃষ্টির ফলে শহরে বিকেলের পর থেকে ঠান্ডা অনুভূতি মিলবে। ২ রা মে এর পর কলকাতায় কালবৈশাখীর দেখা মিলতে পারে। পূর্বাভাসে এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications