প্রবল বর্ষণে জলমগ্ন কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা

কলকাতা, ৫ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে বৃষ্টির প্রভাব এখনই কাটছে না। কলকাতা সহ রাজ্যে আগামী ২৪ ঘন্টাতে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েেছিল আলিপুর আবহাওয়া দফতর। আজ দুপুর থেকেই হাওড়া, হুগলী, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, ডায়মন্ডহারবারে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন ওয়ার্ডে জল জমে যায়। কলকাতাতেও আজ মুষলধারে বৃষ্টি হয়েছে। আলিপুর, পোস্তা, রাসবিহারি, ইএম বাইপাস, ব্রেবোন রোড, সল্টলেক, , সেয়েন্স সিটি, কলেজ স্ট্রিট প্রভৃতি এলাকায় জল জমে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি পৌর এলাকাগুলিতেও জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারম মানুষ। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে জল নামানোর চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেশি রাজ্য ওড়িশায় তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী হওয়ার প্রভাব এরাজ্যেও পড়বে।কতকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির প্রভাব লক্ষ করা গিয়েেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টা আবহাওয়া একই রকম থাকবে।

প্রবল বর্ষণের জেরে জলমগ্ন কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিনে কলকাতা এবং দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের প্রভাব দেখা গিয়েছে। শনিবারের বৃষ্টিতে শহর কলকাতার বেশ কিছু এলাকায় জল জমে যানজটের সৃষ্টি হয়েছিল। এছাড়া বেশ কিছু এলাকা জল জমে যওয়ায় দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+