কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘন্টায়

কলকাতা, ৩ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরে কাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই শুক্রবার থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় বেহালা, বাঁশদ্রোনী, সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জেরে জল জমে সেন্ট্রাল অ্যাভিনিউ, বিটি রোডে যানজটের সৃষ্টি হয়। কলকাতা পৌরসভার মেয়র জানান পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘন্টায়

ইতিমধ্যেই উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতেও প্রবল বৃষ্টিপাতের প্রভাব দেখা গিয়েছে। আজকে আলিপুর আবহাওয়া দফতরের অধিকারিকেরা জানান, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছ তা ক্রমশ শক্তিশালী হচ্ছে। তাই আগামী ২দিন এর প্রভাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য কয়েকদিন আগেই বৃষ্টি এবং তার সঙ্গে ডিভিসির ছাড়া জলে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। হাওড়া, হুগলি, বাঁকুড়ার একাধিক অঞ্চল সেই সময়ে প্লাবিত হয়েছিল। তাই নতুন করে আর যাতে সে ধরনের পরিস্থিতিতে পড়তে না হয় তার জন্য আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে প্রশাসন।

আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তাতে জানা গিয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কমার কোন সম্ভাবনাই নেই এখন। তার সঙ্গে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আগামী ৪৮ ঘন্টায় বিহার, ওড়িশা, সিকিম, মিজোরাম, ত্রিপুরা, কর্ণাটকেও মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+