Weather Update: দক্ষিণে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

Weather Update: দক্ষিণে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

শুক্রবার রাজ্যের কোথাও ভারী বৃষ্টির (Heavy Rain) কোনও পূর্বাভাস নেই। বৃষ্টি কম হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। শনিবার উত্তরবঙ্গের (North Bengal) কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রাজ্যের মধ্যে বাঁকুড়া-দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাদর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ অগাস্ট শনিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হ্লাক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রির মতো কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ অগাস্ট শনিবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৬ (২৫.৬)
বহরমপুর ২৬.৬ (২৬.৪)
বাঁকুড়া ২৪.৩ (২৪.৮)
বর্ধমান ২৫ (২৫)
কোচবিহার ২৬.৭ (২৬.৩)
দার্জিলিং ১৭.৪ (১৬.৪)
দিঘা ২৫.৮ (২৫.৬)
কলকাতা ২৬.১ (২৫.৯)
দমদম ২৬.৪ (২৬.৩)
কৃষ্ণনগর ২৭.২ (২৬.৬)
মালদহ ২৬.২ (২৭.১)
মেদিনীপুর ২৪.৫ (২৫.৫)
শিলিগুড়ি ২৮.৮ (২৭.৩)
শ্রীনিকেতন ২৫.৬ (২৫.৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩)
বহরমপুর (৩৪.৬)
বাঁকুড়া (২৯.৭)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩৬)
দার্জিলিং (২৩.২)
দিঘা (২৭.৬)
কলকাতা (২৯)
দমদম (৩০.৭)
কৃষ্ণনগর (৩১.৪)
মালদহ (৩৪.৯)
মেদিনীপুর (২৭)
শিলিগুড়ি (৩৬)
শ্রীনিকেতন (৩২.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+