পুজোর দিনগুলোয় ১০ জেলায় হতে পারে ভারী বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
পুজোর দিনগুলোয় ১০ জেলায় হতে পারে ভারী বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
এদিন সকাল থেকে কোনও সময় আকাশের মুখ ভার আবার কোনও সময় রোদের দেখা মিলিছে। তবে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় রয়েছে। গায়ে ঘাম নিয়ে প্যান্ডে প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকে। আর হবে নাই বা কেন, ভারী বৃষ্টি পুজোর মধ্যের থেকে শেষের দিনগুলিকে মাটি করে দিতে পারে। প্রথমে ঘূর্ণাবর্ত এবং তারপরে নিম্নচাপ জনিত কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২ অক্টোবর রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ২ অক্টোবর থেকে উত্তরবঙ্গে সবকটি জেলাতেই বৃষ্টি তুলনামূলক বৃদ্ধি পেতে পারে। আর ৪ অক্টোবর মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিতম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিনদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২ অক্টোবর রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। তবে ২ অক্টোবর রবিবারে ভারী বৃষ্টি শুরু হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩অক্টোবর সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কোনও কোনও জায়গায়। ৪ অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি চলতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

কেমন থাকতে পারে কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ কিংবা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্তমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.১
বহরমপুর ২৬.৪
বাঁকুড়া ২৩.৪
বর্ধমান ২২.৪
কোচবিহার ২৫.২
দার্জিলিং ১৪.৬
দিঘা ২৫.৭
কলকাতা ২৭.৪
দমদম ২৭
কৃষ্ণনগর ২৬.৮
মালদহ ২৫.৯
মেদিনীপুর ২৫.৫
শিলিগুড়ি ২৬.৫
শ্রীনিকেতন ২৪.৪

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৩)
বহরমপুর (৩০.৪)
বাঁকুড়া (৩২.১)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩৪.৫)
দার্জিলিং (২০.৮)
দিঘা (৩৬.৩)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৪.৮)
কৃষ্ণনগর (৩৩.২)
মালদহ (৩০.৮)
মেদিনীপুর (৩৩.৪)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৩২)












Click it and Unblock the Notifications