জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাব, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিদায় লগ্নেও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি। শনিবারের মতো রবিবার ও সোমবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহ অফিস। ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে।

বিদায় লগ্নেও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি। শনিবারের মতো রবিবার ও সোমবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহ অফিস। ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং হিমালয় সন্নিহিক পশ্চিমবঙ্গেও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূমের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

থাইল্যান্ড লাগোয়া মার্তাবান উপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি উত্তর বঙ্গোপসাগরে গিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ফলে তার প্রভাব পড়ার প্রভূত সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ওড়িশার ওপর। দুটি ঘূর্ণাবর্তকে জুড়ে দিয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। ফলে সাগর থেকে স্থলভাগের ওপর ঢুকে পড়ছে মেঘ।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহ দফতর জানিয়েছে, সোমবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। তবে রবিবার ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। দু-একটি জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+