নবমীতে কোথায় কোথায় সঙ্গী হবে বৃষ্টি? একনজরে উমা বিদায়ের আগে উত্তর-দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া একনজরে

নবমীর সকালে আকাশ মেঘলা। রাত থেকে সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদহ, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হয়েছে। তবে এদিনও যে আকাশ ঠাকুর দেখা

নবমীর সকালে আকাশ মেঘলা। রাত থেকে সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদহ, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হয়েছে। তবে এদিনও যে আকাশ ঠাকুর দেখার জন্য খুব একটা সহায় হবে না, তার পূর্বাভাস রয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

নবমীতে উত্তরবঙ্গের আবহাওয়া

নবমীতে উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ০৫ অক্টোবর দশমীর সকাল পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অক্টোবর একাদশীর সকাল পর্যন্ত সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

নবমীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া

নবমীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৫ অক্টোবর দশমীর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যেও দক্ষিণবঙ্দের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

অষ্টমীর রাতে বৃষ্টি হয়েছে। নবমীর সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ।

রাজ্যের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা

রাজ্যের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা

উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। তবে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, বরেলি, বারাইচ, গোরক্ষপুর, পটনা, বালুরঘাটের পর বাংলাদেশ এবং অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৩.৯)
বহরমপুর (২৫.৬)
বাঁকুড়া (২৩.২)
বর্ধমান (২৫)
কোচবিহার (২৬)
দার্জিলিং (১৬.৪)
দিঘা (২৫.২)
কলকাতা (২৬.১)
দমদম (২৬)
কৃষ্ণনগর (২৫.৬)
মালদহ (২৫.৬)
মেদিনীপুর (২৫)
শিলিগুড়ি (২৬.২)
শ্রীনিকেতন (২৩.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+