মহালয়াতেও ভারী বৃষ্টির আশঙ্কা, বড় আপডেট দিল হাওয়া অফিস
বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না বাংলার। দুর্গাপুজোর এক সপ্তাহ আগেও বৃষ্টিমুখর থাকবে বাংলার আবহাওয়া। সে কথাই জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
জোড়া ঘূর্ণাবর্ত ও গভীর নিম্নচাপ। তার জেরে বাংলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি দেখা গিয়েছে বৃহস্পতিবার। শুক্রবার একই ভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে খবর। তার মধ্যেই আরও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে দিল হাওয়া অফিস।

আগামী সপ্তাহেও বৃষ্টি চলবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে গোটা বাংলা জুড়ে। সেই আশঙ্কার কথা জানানো হয়েছে৷ মহালয়া থেকেই বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুই বাংলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আগামী মাসের ২ তারিখ থেকে ফের বৃষ্টি শুরু হবে বাংলায়।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী সপ্তাহে বৃষ্টিমুখর বাংলা থাকবে সেই কথা জানা গিয়েছে। গতকাল থেকে গভীর নিম্নচাপের জন্য গোটা বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে।
গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়েছে। একেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যা প্লাবিত। সাধারণ মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। তার মধ্যে আবার ভারী বৃষ্টি চলছে। বন্যা পরিস্থিতির কোথায়, কতটা অবনতি হবে? সেই সম্পর্কে আশঙ্কা রয়েছে।
ডিভিসি বৃহস্পতিবার সকাল থেকে জল ছাড়তে শুরু করেছে। নিম্ন দামোদর উপত্যকায় ফের জলের পরিমাণ বাড়বে বলে খবর। বৃষ্টি চলতি সপ্তাহের শেষ পর্যন্ত থাকবে। ফলে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক থাকতে পারে। সেই কথা অনুমান করা হয়েছে।












Click it and Unblock the Notifications