নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি? কোন কোন জেলাকে সতর্ক করা হল?

আষাঢ় মাস ফাঁকি দিয়েছে। শ্রাবণে কতটা বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ? বঙ্গোপসাগরের নিম্নচাপে কতটা বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে? বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনিয়ে আছে৷ বাংলার দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রবিবার থেকে দফায় দফায় বৃষ্টি হবে৷ গতকাল শনিবার রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে৷ আবহাওয়ার বেশ অনেকটাই বদল হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। সোমবার থেকে আট জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Rain

আজ রবিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা ও আশেপাশে। কলকাতাতেও শনিবার রাত থেকেই বৃষ্টি চলছে৷ আজ রবিবার তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণে সমাবেশ৷ ২১ জুলাই উপলক্ষ্যে বিশাল মঞ্চে থাকবেন তৃণমূল নেতৃত্ব। বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এক ফসলা বৃষ্টি হয়ে গিয়েছে ধর্মতলায়। ছাতা মাথায় দিয়ে থেকেছেন উপস্থিত তৃণমূল কর্মী- সমর্থকরা।

রবিবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টি হবে দিনভর। আগামী কাল সোমবার এই বৃষ্টির পরিমাণ বাড়বে৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি চলবে৷ আগামী দুই দিন এই সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে। উত্তর - পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম - মধ্য বঙ্গোপসাগরের ওড়িশা উপকূল এলাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। উপকূল এলাকায় ৪০ - ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কেবল দক্ষিণবঙ্গ নয়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হবে। এই কথা জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+