৩ ঘণ্টার প্রবল বর্ষণে জলমগ্ন জলপাইগুড়ি শহর, প্রমাদ গুণছেন পুজো উদ্যোক্তারা
পুজোয় যে বৃষ্টি হবেই তা আগেই জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতায় নিম্ন চাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তর বঙ্গেও চলছে বৃষ্টি এদিকে আজ টানা তিন ঘণ্টা প্রবল বর্ষণ হয় জলপাইগুড়িতে।
পুজোয় যে বৃষ্টি হবেই তা আগেই জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতায় নিম্ন চাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তর বঙ্গেও চলছে বৃষ্টি এদিকে আজ টানা তিন ঘণ্টা প্রবল বর্ষণ হয় জলপাইগুড়িতে। তিন ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে গিয়েছে শহরের বিভিন্ন এলাকা। পুজোর প্রস্তুতি যখন তুঙ্গে ঠিক তখন এই বৃষ্টিতে পুজোর কাজ যে ভীষণভাবে ব্যহত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

জলপাইগুড়ি শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে প্রায় সব ওয়াের্ডই জল দাঁড়িয়ে গিয়েছে। বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে পুজো প্যান্ডেলের কাজ। প্রতিমা তৈরির কাজও ব্যহত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পুজো মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে এখন দিনরাত এক করে কাজ করছেন তাঁরা।
জলে ভেসে গেছে বিভিন্ন পুজা প্যান্ডেলের কাঠ,বাঁশ সহ অন্যান্য জিনিস। পুজোর প্যান্ডেলে গুলির ভেতরে কোমর জল। শিল্পীরা কোনো রকমে মাটির মুর্তিগুলিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছেন। আকাশে মেঘ থাকায় এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না। তাতেই চিন্তা বেড়েছে পুজো উদ্যোক্তাদের। জলপাইগুড়ি পান্ডাপাড়া, স্টেশনরোড, অরবিন্দনগর,দেশবন্ধুপাড়া, মহমায়াপাড়া, সহ বিভিন্ন এলাক এখনও জলমগ্ন। জলপাইগুড়ি জাগ্রত সংঘ ক্লাবের সম্পাদক দেবাশিস রায় বলেন পুজোর বাকি মাত্র হাতেগোনা কটা দিন তার মধ্যে এই অবস্থা হলে কাজ শেষ করা হবে কীভাবে সেটাই আমরা এখন ভাবছি।
জলপাইগুড়ি অরবিন্দ নগরের মৃৎশিল্পী জীবন পাল এবার মোট ৩৫ টি প্রতিমা তৈরি করেছে । তার মধ্যে বৃষ্টিতে ৭-৮ টি প্রতিমা গলে গিয়েছে। সেগুলি মেরামতের কাজ করছেন তিনি। ফের বৃষ্টি হলে আর কিছু করার থাকবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমা শিল্পী।












Click it and Unblock the Notifications