পাহাড় থেকে সমতল, সরস্বতী পুজোর আগের এই জেলাগুলি ভাসবে শীতের বৃষ্টিতে
পাহাড় থেকে সমতল, সরস্বতী পুজোর আগের এই জেলাগুলি ভাসবে শীতের বৃষ্টিতে
পশ্চিমবঙ্গের আবহাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব ভারতে হাজির হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। যার হাত ধরে প্রচুর আর্দ্র বাতাস প্রবেশ করছে পশ্চিমবঙ্গে, যার প্রভাব আগামী ২৪ থেকেই আরও স্পষ্ট হবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পঙে, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪ ফেব্রুয়ারি দার্জিলিং, কালিম্পঙে, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ৭০-১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। পাঁচ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোনও সতর্কতা দেয়নি অলিপুর আবহাওয়া দফতর।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চার ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া , হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া বৃষ্টি হবে। বাঁকুড়া, বীরভূম, , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান নদিয়ায় ৭০-১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাঁচ ফেব্রুয়ারিও হালকা বৃষ্টি হতে পারে, তবে সতর্কতা নেই।
কলকাতার তাপমাত্রা আরও বেড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াসেএ আশেপাশে পৌঁছে যাবে। আর্দ্রতা বাড়তে বাড়তে ৯৮ শতাংশে পৌঁছে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications