বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জের, সোমবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা

সোমবার ভোর থেকেই আকাশ কালো করে বৃষ্টি। দক্ষিণবঙ্গ জুড়ে সোমবার সারা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি

ফের আকাশে কালো মেঘ। সোমবার ভোর থেকেই আকাশ কালো করে বৃষ্টি। দক্ষিণবঙ্গ জুড়ে সোমবার সারা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয় এই পূর্বাভাস। সঙ্গে রয়েছে মৌমুমী অক্ষরেখাও।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জের, সোমবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা

রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি না হলেও, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হয়েছে। রবিবার ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। কোচবিহারে বৃষ্টির পরিমাণ ছিল সবথেকে বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ চিন সাগরের একটি ঝড়ের অবশিষ্টাংশ মায়ানমার হয়ে বঙ্গোপসাগর চলে এসেছিল। তারই প্রভাবে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে রবিবারের বৃষ্টি। তবে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জের, সোমবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হবে ওড়িশায়। এর প্রভাবে মধ্য় ও পশ্চিম ভারতের হবে বৃষ্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+