প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস, মৃত একই পরিবারের তিন সদস্য

দার্জিলিং, ২০ জুলাই : প্রবল বৃষ্টিতে ধস নেমে দার্জিলিংয়ের লোধোমা ২ নম্বর পঞ্চায়েত এলাকায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছিল এলাকা জুড়ে। এরপরই গভীর রাতে হঠাৎ ধস নামে। তা প্রবল বেগে এসে পড়ে বাড়ির উপরে। কার্যত ধ্বংস হয়ে যায় গোটা বাড়ি। মারা যান মোট তিন জন।

প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস, মৃত একই পরিবারের তিন সদস্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মন কুমার লিম্বু (২৫), পেংকিত লিম্বু (২৩) এবং অনীশ লিম্বু (৭)। তাঁরা সকলেই গৌরীগাঁওয়ের ফিঞ্চেতার বাসিন্দা। যে এলাকায় ধস নেমেছে সেখানে একটি সংস্থার হাইড্রো প্রকল্পের কাজ চলছে। ঘটনার আকষ্মিকতায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+