Weather Update: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
সকাল থেকে আকাশের মুখ ভার। যেন গুম ধরে রয়েছে। যেকোনও মুহূর্তে নামবে বৃষ্টি। কাজেই আজ বাড়ির বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ কলকাতা সহ সংলগ্ন জেলা গুলিতে ভারী বৃষ্টি হবে।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন সিস্টেম। তার জেরে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার থেকেই নাকি বদলে যাবে আকাশের চেহারা। কলকাতা সহ সংলগ্ন জেলা গুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি।

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। শুক্রবার দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, এবং হুগলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। । কলকাতা সহ সহ ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামীকাল থেকে আবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিচতে বাড়বে বর্ষণ। দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল থাকবে সমুদ্র। সেকারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আকাশে মেঘ থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা গরম রয়েছে। বৃষ্টি নামলে গরম থেকে কিছুটা রেহাই মিলবে বলে মনে করা হচ্ছে। সপ্তাহান্তের ছুটিতে অনেকেই পুজোর শপিংয়ে বেরোবেন। হঠাৎ বৃষ্টি কিছুটা হলেও পুজোর কেনাকাটায় বাধা হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications