দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, শনিবারই নিম্নচাপের স্থলভাগে প্রবেশ!
পুজোয় দক্ষিণবঙ্গের কপালে বোধহয় দুর্ভোগই লেখা রয়েছে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শুক্রবার আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম দিকে সরতে থাকবে ও ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে শনিবার সকালেই স্থলভাগে প্রবেশ করবে।

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতাসহ শহুরে এলাকাগুলোও রোদ ঝড় ও জলমগ্ন পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, দশমী পর্যন্ত এই অবস্থা চলতে পারে। এছাড়া, নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ঝড় ও মুষলধারে বৃষ্টি হতে পারে। সাধারণ জনগণ ও প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications