কুয়াশার দাপটে কলকাতা বিমানবন্দর যেন 'বনগাঁ লোকাল', দুর্ঘটনা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, ভয়ঙ্কর ছবি বাঁকুড়ায়
West Bengal Fog Alert: কলকাতা থেকে জেলা, আজ শুক্রবারও সকাল থেকে কুয়াশার দাপট। এক ধাক্কায় দৃশ্যমানতা কমে যায় অনেকটাই। ফলে সকাল থেকে গণপরিবহণে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামায় ব্যাপক প্রভাব পড়েছে। ভোরের দিকে দমদম বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট এতটাই ছিল যে একাধিক বিমান উড়তে পারেনি নির্ধারিত সময়ে।
এমনকি বহু বিমান কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি বলে খবর। পরিস্থিতির (West Bengal Fog Alert) কিছুটা উন্নতি হলেও একাধিক বিমান সংস্থার বিমান ওড়েনি বলে অভিযোগ। যা নিয়ে একেবারে যাত্রী বিক্ষোভে একেবারে উত্তাল হয় ওঠে কলকাতা বিমানবন্দর এলাকা।

তাঁদের অভিযোগ, কুয়াশার কথা বলে একের পর এক বিমান বাতিল করা হচ্ছে। কিন্তু পরে বিমানের আর ব্যবস্থা করা হচ্ছে না। এই বিষয়ে কোনও তথ্য বিমান সংস্থা দিচ্ছে না বলেও অভিযোগ যাত্রীদের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
West Bengal Fog Alert: বেলঘরিয়া হাইওয়েতে দুর্ঘটনা
অন্যদিকে ঘন কুয়াশার কারণে এদিন সকালে বেলঘরিয়া হাইওয়ে একটি পথ দুর্ঘটনার ঘটনাও ঘটে। তাতে চালকসহ তিন জন আহত হন। অ্যাপ ক্যাপ গাড়িটি এয়ারপোর্টের দিকে আসার সময় ঢালাই কারখানার কাছে আসতেই পেছন থেকে সজোরে ধাক্কা মারে বালি বোঝাই একটি লরি।
এই ঘটনায় চারচাকা গাড়িতে থাকা চালকসহ তিনজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। লরি চালককে আটক করা হয়েছে। কি কারনে দুর্ঘটনা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তবে কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
West Bengal Fog Alert: জেলাজুড়ে ঘন কুয়াশা
সকাল থেকে কাটোয়া মহকুমাজুড়েই ঘন কুয়াশার চাদর! দৃশ্যমানতা কম থাকায় বন্ধ কাটোয়া-বল্লভপাড়া বন্ধ ফেরি চলাচল। পরপর ৩ দিন পরিষেবা বইন্ধ রয়েছে বলে খবর। অন্যদিকে একই ছবি বাঁকুড়াতেও। ঘন কুয়াশায় মোড়া বাঁকুড়া সহ জেলার জঙ্গল মহল। বুধ, বৃহস্পতির পর শুক্রবার সকাল থেকেও বেড়েছে কুয়াশার দাপটও। দৃশ্যমানতা এতোটাই কম যে দশ মিটার দূরত্বের জিনিসকেও চোখে দেখা যায়নি।
এই ঘন কুয়াশার পিছনে পশ্চিমী ঝঞ্ঝা দায়ি বলেই আবহাওয়া বিদরা জানিয়েছেন। এই কুয়াশার কারণে মাথায় হাত কৃষিজীবি মানুষের। সরষে সহ অন্যান্য মরশুমী শাক সব্জীর প্রভূত ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেই তারা জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications