Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বছরের প্রথমদিনে 'কল্পতরু উৎসবে' মেতে বাঙালি, জয়রামবাটি থেকে উদ্যানবাটিতে ভিড় পুণ্যার্থীদের

New Year 2025: ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫-কে স্বাগত জানাল রাজ্যবাসী। বর্ষবরণের পাশাপাশি বছরের প্রথমদিন 'কল্পতরু উৎসবে' মেতে উঠেছেন সাধারণ মানুষ। সকাল থেকেই দক্ষিণেশ্বর থেকে জয়রামবাটি ভক্তদের ভিড় সর্বত্র। লম্বা লাইন চোখে পড়ছে কাশীপুর উদ্যানবাটিতেও। সেখানেই ঠাকুর 'কল্পতরু' হয়েছিলেন।

অন্যদিকে বছরের শুরুর দিন শ্রী শ্রী মা সারদা দেবীর পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে শুরু করেছেন 'মাতৃমন্দিরে'। বছরভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা চলতেই থাকে।

New Year 2025

কিন্তু বছর শুরুর দিনটিতে (New Year 2025) সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে গেছে। পরিবার পরিজনের মঙ্গলকামনায় এদিন অসংখ্য মানুষ জয়রামবাটিতে এসে হাজির হন এবং পুজো দেন।

১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটীর এক দরিদ্র ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম। তাঁর বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী। তাঁদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান। পরে পার্শ্ববর্ত্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের (শ্রীরামকৃষ্ণ) সঙ্গে তাঁর বিয়ে হয়।

সাত সকালেই সপরিবারে হাজির মৌমিতা সরকার বলেন, শ্রী শ্রী মা ও রামকৃষ্ণদেবের নাম স্মরণ করে নতু বছরটা শুরু করার ভাবনা থেকে এখানে আসা। মাতৃমন্দিরে এসে খুব ভালো লাগছে। এই ভালো অনুভূতি নিয়ে বছরভর যেন চলতে পারি সেই প্রার্থণাই তিনি জানাচ্ছেন বলে জানান।

সঞ্চিতা গায়েন নামে এক পূণ্যার্থী বলেন, জন্মের পর থেকে অসংখ্যবার এখানে এসেছি। আমরা রামকৃষ্ণ মিশনে দিক্ষিতা। বছরের প্রথম দিনটা সৌভাগ্যক্রমে এখানে থাকতে পেরে ভালো লাগছে বলে তিনি জানান।

পূরাণো বছরের মলিনতা সব ধূয়ে যাক, চাইছেন কাবেরী ঘোষ। তিনি বলেন, এখানে এসে খুব ভালো লাগছে। মায়ের কাছে চাইলাম পশ্চিমবঙ্গ-বাংলাদেশ নিয়ে যে অশান্তি তা বন্ধ হোক। মানুষে মানুষে সাংস্কৃতিক সৌহার্দ গড়ে উঠুক সেই প্রার্থণাই তিনি করছেন বলে জানান।

তবে শুধু মন্দিরে নয়, সকাল থেকেই কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তের বিনোদন পার্ক, চিড়িয়াখানায় মানুষের ভিড় চোখে পড়ার মতো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+