তাপমাত্রা ৪৩ ছুঁই-ছুঁই, দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা কতদিন? কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গ, একনজরে

কথায় আছে মর্নিং সোজস দ্য ডে। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রায় নিরিখে কলকাতা গত পাঁচ বছরের রেকর্ড ভাঙার পথে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা থাকলেও, উত্তরবঙ্গের জন্য তেমন কিছু নেই।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

তাপপ্রবাহ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা ঘন্টা অর্থাৎ ১৭ এপ্রিল সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে ৪৩ ডিগ্রি ছুঁই-ছুঁই।

তাপপ্রবাহ

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার পরিষ্কার থাকবে। তবে তাপপ্রবাহ ও অস্বস্তির আবহাওয়া থাকা সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ। সাধারণভাবে কোনও জায়গায় তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকে, তাহলে সেখানে তাপপ্রবাহ ঘোষণা করা হয়।

তাপপ্রবাহ

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫)
বহরমপুর (২২.৬)
বাঁকুড়া (২৫.৯)
বর্ধমান (২৪.৬)
কোচবিহার (২০.৬)
দার্জিলিং (১২.৯)
কালিম্পং (১৪.৩)
দিঘা (২৭.৯)
কলকাতা (২৬)
দমদম
কৃষ্ণনগর (২৩)
মালদহ (২৫)
মেদিনীপুর (২৬)
শিলিগুড়ি (২৩.৩)
শ্রীনিকেতন (২৩.২)
সুন্দরবন (২৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৪২.৯)
বহরমপুর
বাঁকুড়া (৪২.৭)
বর্ধমান (৪২.২)
কোচবিহার (৩৫.১)
দার্জিলিং (২২.৬)
কালিম্পং (২৭.৪)
দিঘা (৩৫.৮)
কলকাতা (৪১)
দমদম
কৃষ্ণনগর (৪০.৬)
মালদহ (৪০.৩)
মেদিনীপুর (৪১.৩)
শিলিগুড়ি (৩৭.৫)
শ্রীনিকেতন (৪১.২)
সুন্দরবন (৩৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+