বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় মোখা! বাংলার ১৬ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা, জারি অরেঞ্জ অ্যালার্ট
একদিকে মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আস্তে আস্তে ঘূর্ণিঝড় ঘনিয়ে আসছে। অন্যদিকে এই বাংলার ১৬ জেলায় এদিনের পরে বৃহস্পতিবারেরও তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এক্ষেত্রে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বাইরে বেরোলে ক্ষতির মুখে পড়তে পারেন বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার রাজ্যের অনেকগুলি শহরেরই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। সেইসব জায়গায় এই তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি ওপরে। এইসব শহরগুলির মধ্যে রয়েছে মালদহ ৪০.৮ (+৫.৮), বালুরঘাট ৪০ (+৪.৯), বাঁকুড়া ৪২.৮ (+৫.২), শ্রীনিকেতন ৪১.৯ (+৫.৩), সিউড়ি ৪৩ (+৬.৪), খড়গপুর ৪০.৮।

আবহাওয়া দফতরের তরফ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের তিন জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের ১৩ টি জেলার ক্ষেত্রে।
আবহাওয়া দফতরের তরফে ১০ মে-র জন্য যেসব জেলার ক্ষেত্রে অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে সেগুলি হল বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদহ। এছাড়াও যেসব জেলায় তাপপ্রবাহের কথা বলা হয়েছে সেগুলি হল পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।

এদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে যেসব জেলার তার মধ্যে রয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই পরিস্থিতি বৃহস্পতিবারও এই তিন জেলায় বর্তমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে ১১ মের জন্য যেসব জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদহ। অন্যদিকে যেসব জেলায় তাপপ্রবাহের কথা বলা হয়েছে সেগুলি হল পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।
১২ মে শুক্রবার বেশ কিছু জেলা মুক্ত হলেও, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ জেলায় তাপপ্রবাহের পরিস্থিত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ এখানে উল্লেখ না করা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে।












Click it and Unblock the Notifications