পয়লা বৈশাখে কিছুটা 'স্বস্তি', আকাশে মেঘের আনাগোনা! কবে নামবে বৃষ্টি, একনজরে বাংলার আবহাওয়ার আপডেট
আগামী পাঁচ দিন আবহাওয়া শুকনো থাকবে। শনিবার তাপমাত্রা সামান্য কমলেও, রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত রাজ্য জুড়ে গরম ও অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। ২০ এপ্রিলের পরে আবহাওয়ার খানিকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করায়, উপকূল এলাকায় আর্দ্রতা বেড়েছে। কিছুটা জলীয় বাতাসও ঢুকছে। যা জেরে শুক্রবারের তুলনায় তাপমাত্রাও কিছুটা কমেছে। তবে আগামী পাঁচ দিন তাপমাত্রা শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহজনিত পরিস্থিতি বজায় রয়েছে।

তবে পশ্চিমের জেলাগুলিতে সেই পরিস্থিতি কিছুটা কম। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশেই থাকতে চলেছে।
উত্তরবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি ওপরে রয়েছে। তবে তা চল্লিশের থেকে বেশ খানিকটা নিচে। উত্তর দিনাজপুর এবং মালদেহর মতো কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে থাকলেো তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পাশাপাশি ঝড়-বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহজনিত সতর্কতার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় অস্বস্তির আবহাওয়ার সঙ্গে তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরির সম্ভাবনা। এই একই সময়ের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ইয়লো অ্যালার্ট জারি করা হয়েছে।
আপাতত পশ্চিম, উত্তর-পশ্চিম হাওয়া পশ্চিমবঙ্গের ওপরে বজায় থাকবে। ১৯ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রায় পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
তবে ২০ এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যে ব্যাপারে আগামী সোমবার নাগাদ কোনও আপডেট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বর্তমানে আকাশে মেধ থাকলেও তা ঝড়-বৃষ্টি হওয়ার মতো নয়।

আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষের জন্য এদিনও তাপপ্রবাহজনিত সতর্কবার্তা মেনে চলার অনুরোধ করা হয়েছে। বয়স্ক, শিশু এবং যাঁরা বিভিন্ন রোগে আক্রান্ত তাঁদেরকে বিশেষ ভাবে সতর্ক থাকবে পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলে টুপি, তাপড় কিংবা ছাড়া ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
Recommended Video
এই তাপপ্রবাহজনিত পরিস্থিতি শুধু বাংলাতেই নয়, বিহার, উপকূল অন্ধ্রপ্রদেশে এবং ইয়ানামে আগামী ৫ দিন বজায় থাকবে। মধ্য এবং পূর্ব ভারতে আগামী পাঁচদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications