মুর্শিদাবাদ ছাড়াল বাঁকুড়াকেও! ৪৮ ঘন্টার মধ্যে বাংলায় তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি! বৃষ্টি হতে চলেছে কলকাতায়

বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ অব্যাহত। এদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি। তবে এই তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর একটাই শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে, তা শুক্রবার পর্যন্ত চলবে। দক্ষিণের বাকি জেলাগুলিতে সাধারণ তাপপ্রবাহ বা অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে। মালদা ও দুই দিনাজপুর জেলায় সাধারণ তাপপ্রবাহ থাকবে শুক্রবার পর্যন্ত। শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি

রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার বেলা তিনটে পর্যন্ত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া-সহ একাধিক জেলায় সাধারণ তাপপ্রবাহ বজায় থাকতে চলেছে। উত্তর-পশ্চিম বায়ু শক্তিশালী হওয়ার কারণে এই পরিস্থিতি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার থেকে বর্তমান তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। সমগ্র কলকাতায় একইসঙ্গে একই সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আপাতত রোজ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার, রবিবার ও সোমবার বৃষ্টি তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

তাপপ্রবাহ

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৪৩.৯
বহরমপুর ৪১.৮
বাঁকুড়া ৪৪.৩
বর্ধমান ৪২.৫
কোচবিহার ৩১.৮
দার্জিলিং ২১.৮
কালিম্পং ২৬.৫
দিঘা ৩৬.৯
কলকাতা ৪০.৭
দমদম ৪১.৭
কৃষ্ণনগর ৪১
মালদহ ৪২.১
মেদিনীপুর ৪২
মুর্শিদাবাদ ৪৪.৬
শিলিগুড়ি ৩৪.৫
শ্রীনিকেতন ৪৩.৬
সুন্দরবন ৩৫

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+