তাপমাত্রা ৪৩ ছুঁই-ছুঁই, দক্ষিণবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গায় তা ছিল ৪৩ ডিগ্রি ছুঁই-ছুঁই। সোমবারেও পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ এপ্রিল বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। যে কারণে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ এবং বালুরঘাটে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা ঘন্টা অর্থাৎ ১৯ এপ্রিল বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে বৃহস্পতিবার ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। যে কারণে জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

রবিবার আসানসোল, বাঁকুড়া, শ্রীনিকেতনের মতো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির ওপরে। অন্যদিকে কলকাতায় ছিল ৪০ ডিগ্রি। দমদমে যা ছিল ৪১ ডিগ্রির ওপরে। আগামী কয়েকদিন একই পরিস্থিতি চলতে থাতবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সোমবার সকালে জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.৩)
বহরমপুর (২৪.২)
বাঁকুড়া (২৬.৪)
বর্ধমান (২৫.৪)
কোচবিহার (২২.৯)
দার্জিলিং (১৫.৭)
কালিম্পং (১৪.৩)
দিঘা (২৭.১)
কলকাতা (২৯.৬)
দমদম (২৯)
কৃষ্ণনগর (২৩.৬)
মালদহ (২৬.৯)
মেদিনীপুর (২৮.১)
শিলিগুড়ি (২৩.৮)
শ্রীনিকেতন (২৩.৬)
সুন্দরবন (২৮)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪২.৬)
বহরমপুর (৪০.৪)
বাঁকুড়া (৪২.১)
বর্ধমান
কোচবিহার (৩৫.৬)
দার্জিলিং (২৪.২)
কালিম্পং (২৭)
দিঘা (৩৮)
কলকাতা (৩৯.৮)
দমদম (৪১.২)
কৃষ্ণনগর (৪০.৮)
মালদহ (৩৯.৪)
মেদিনীপুর (৪০)
শিলিগুড়ি (৩৬.৮)
শ্রীনিকেতন (৪২.৩)
সুন্দরবন (৩৫)












Click it and Unblock the Notifications