পবরর্তী ৪৮ ঘন্টায় এক জেলা বাদে দক্ষিণবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট! উত্তরবঙ্গের আবহাওয়া একনজরে
দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তবে উত্তরবঙ্গের দুই জেলায় হাল্কা বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা। একটি দেরি করে বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গেও।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে মধ্যে দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও , পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর বুধবার বিকেলে জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার যা ছিল একই। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৭.৫
বহরমপুর ২৫.২
বাঁকুড়া ২৭
বর্ধমান ২৬
কোচবিহার ২৪.৬
দার্জিলিং ১৪.৮
কালিম্পং ১৪.৮
দিঘা ২৮.৮
কলকাতা ২৯.৩
দমদম ২৮.৭
কৃষ্ণনগর ২৫
মালদহ ২৭.১
মেদিনীপুর ২৮.৩
শিলিগুড়ি ২৮.৪
শ্রীনিকেতন ২৬.৬
সুন্দরবন ২৯
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪৩.১)
বহরমপুর (৪১.৬)
বাঁকুড়া (৪৪.১)
বর্ধমান
কোচবিহার (৩৪.৯)
দার্জিলিং (২৪.৬)
কালিম্পং (২৭.৫)
দিঘা (৩৫.৭)
কলকাতা (৩৮.৬)
দমদম (৩৯.৫)
কৃষ্ণনগর (৪০.৮)
মালদহ (৪২.৮)
মেদিনীপুর (৩৯.৮)
শিলিগুড়ি (৩৬.৯)
শ্রীনিকেতন (৪৩)
সুন্দরবন (৩৪)












Click it and Unblock the Notifications