তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, কয়েকটি জায়গায় তাপপ্রবাহ! পরিস্থিতি কতদিন, একনজরে বাংলার আবহাওয়া
তীব্র গরমে রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেক জায়গাতেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁই-ছুঁই। তাপপ্রবাহ না হলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি, বলেছে আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ১৬ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকার তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা ঘন্টা অর্থাৎ ১৪ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতির ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ১৯.৪
বহরমপুর ২২
বাঁকুড়া ২৩.২
বর্ধমান ২১.৪
কোচবিহার ১৯.৩
দার্জিলিং ১১.৪
কালিম্পং ১৩.৮
দিঘা ২৫.৬
কলকাতা ২৭.৭
দমদম ২৭.৫
কৃষ্ণনগর ২২.৮
মালদহ ২৫
মেদিনীপুর ২৩.৭
শিলিগুড়ি ২১.৫
শ্রীনিকেতন ১৯.৬
সুন্দরবন ২৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৯.১)
বহরমপুর (৩৭.৬)
বাঁকুড়া (৩৯.৯)
বর্ধমান (৪০)
কোচবিহার (৩৪.৬)
দার্জিলিং (২১.৬)
কালিম্পং
দিঘা (৩৬.২)
কলকাতা (৩৮.৬)
দমদম (৩৯.২)
কৃষ্ণনগর (৩৮.৪)
মালদহ (৩৮.৩)
মেদিনীপুর (৩৮.৭)
শিলিগুড়ি (৩৬.২)
শ্রীনিকেতন (৩৯.৪)
সুন্দরবন (৩৪)












Click it and Unblock the Notifications