ভ্যাপসা গরমে আকাশের মুখ ভার! কবে হতে পারে আবহাওয়ার পরিবর্তন, একনজরে বাংলার পূর্বাভাস

সকাল থেকে আকাশের মুখ ভার। সঙ্গে ভ্যাপসা গরম। অস্তির পরিস্থিতির আপাতত স্বাভাবিক পরিবর্তনের বিকল্প নেই। আকাশ দফতর, সাগর থেকে জলীয় বাষ্প কিছু অংশের দিকে লক্ষ্য করছে। যে কারণে আগামী সপ্তাহে মাঝামাঝি ঝড়-বৃষ্টির চাই। তবে এব্যাপারে আবহাওয়া দফতর কোনো নিশ্চয়তা দিতে পারে।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

তাপপ্রবাহ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা ঘন্টা অর্থাৎ ১৮ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচদি্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের জন্য তেমন কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির অনেকটা নিচেই রয়েছে।

আবহাওয়া দফতর রবিবার সকালে জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা একই ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ।

আবহাওয়া দফতর জানিয়েছে ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা থাকায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাহে প্রবেশ করছে। যে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা শুক্রবারের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো কম ছিল। তবে রবিবার ফের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

তাপপ্রবাহ

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৩)
বহরমপুর
বাঁকুড়া (২৬.৩)
বর্ধমান (২৫.২)
কোচবিহার (২২.৪)
দার্জিলিং (১৪.৬)
কালিম্পং (১৪.৩)
দিঘা (২৮.১)
কলকাতা (২৯.৬)
দমদম (২৭.৪)
কৃষ্ণনগর (২৩.২)
মালদহ (২৭.১)
মেদিনীপুর (২৭.৩)
শিলিগুড়ি (২৪.৯)
শ্রীনিকেতন (২৫.৯)
সুন্দরবন (২৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৪১.৭)
বহরমপুর
বাঁকুড়া (৪১.৯)
বর্ধমান (৪০.৮)
কোচবিহার (৩৪.৯)
দার্জিলিং (২৪.৪)
কালিম্পং (২৬)
দিঘা (৩৫.৮)
কলকাতা (৩৯.২)
দমদম (৪০.২)
কৃষ্ণনগর (৪০.৬)
মালদহ (৩৯.২)
মেদিনীপুর (৩৮)
শিলিগুড়ি (৩৮.৩)
শ্রীনিকেতন (৪১.৪)
সুন্দরবন (৩৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+