তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল ভাঙড়, মৃত ২

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল ভাঙড়, মৃত ২
ভাঙড় , ২৫ অক্টোবর : শাসক দলের গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। চলল দফায় দফায় গুলির লড়াই বোমাবাজি। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সূত্রের খবর অনুযায়ী, ব্যোঁওতা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাবকে কেন্দ্র করেই শুরু হয় বিবাদ। শনিবার ভোররাত থেকে তা ভয়াবহ আকার নিতে থাকে। দফায় দফায় গুলি চালাতে থাকে দু দলই। শুরু হয় বোমাবাজিও। কয়েকটি বাড়ি, মোটর বাইক ও দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় দুজন আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃতবলে ঘোষণা করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও মৃতের পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। তবে ইতিমধ্যেই এই ঘটনায় একজন অভিষুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য অভিযুক্তদের তল্লাশি শুরু হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিদর্শনে তৃণমূল নেতা আরাবুল ইসলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+