চড়ছে পারদ! দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি

দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সাত জেলা হল, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, বীরভূম এবং দুই বর্ধমান।

দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সাত জেলা হল, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, বীরভূম এবং দুই বর্ধমান। তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি রয়েছে বলেও জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা সোমবারের থেকে বেশি। তালিকায় রয়েছে দার্জিলিংও।

উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

দার্জিলিং ২০.৮
কালিম্পং ২৪
কোচবিহার ২৭.৮
জলপাইগুড়ি ২৮.৭
শিলিগুড়ি ২৯.৩
মালদা ৩৭.৪

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

সোমবারের মতো মঙ্গলবারেও রাজ্যের মধ্যে বাঁকুড়ায় তাপমাত্রা সর্বাধিক। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, বীরভূম
এবং দুই বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ৪২.৩
বাঁকুড়া ৪৩.৯
শ্রীনিকেতন ৪০.৬
বর্ধমান ৩৯

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)

বহরমপুর ৩৯.২
ব্যারাকপুর ৩৭.১
দিঘা ৩৫.৬
কাঁথি ৩৬.৬
দমদম ৩৭.৭
ক্যানিং ৩৬.৬
ডায়মন্ডহারবার ৩৫.৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+