পুড়ছে কলকাতা, তাপমাত্রা পেরতে পারে ৪০ ডিগ্রির সীমা

আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে বাতাসে আদ্রতা বৃদ্ধিতে অস্বস্তি বাড়ছে।

আরও বাড়বে কলকাতা শহরের তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শহরের তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি। সোমবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কলকাতা শহর ও শহরতলি থেকে মুখ ফিরিয়েই রাখে বৃষ্টি। ভ্যাপসা গরমে নাকাল হতে হয় শহরবাসীকে। আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে বাতাসে আদ্রতা বৃদ্ধিতে অস্বস্তি বাড়ছে।

এখন বৃষ্টির জন্য চাতকের মতো চেয়ে রয়েছেন শহরবাসী। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, তাপমাত্রা আরও বাড়বে। মাঝমধ্যে বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গেও। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। দিনের বেলায় তাপমাত্রা ৪২-৪৩ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।

পুড়ছে কলকাতা, তাপমাত্রা পেরতে পারে ৪০ ডিগ্রির সীমা

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সঙ্গে বিকেলের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও বীরভূমে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছেে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা শহর ও শহরতলিতে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে।

আবহবিদদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর জলীয় বাষ্প চলে আসায় ঘর্মাক্ত পরিস্থিতির তৈরি হচ্ছে। এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলবে না বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা উত্তরোত্তর বাড়ার সম্ভাবনাও আছে। এর মধ্যে নিম্নচাপ তৈরি না হলে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ম তাপমাত্রা থকতে পারে ২৮ ডিগ্রির আশপাশে। এই মুহূর্তে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত তিন ডিগ্রি বেশি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+