তাপপ্রবাহজনিত চরম অস্বস্তিকর আবহাওয়া কত দিন? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

আপাতত তাপপ্রবাহর আর আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থেকে রেহাই নেই বঙ্গবাসী। সঙ্গে কোনও কোনও জেলায় বিকেলের দিকে হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে মৌসুমী বায়ু স্থলভাগের দিকে বেশ কিছু অগ্রসর হয়েছে।

রবিবার সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ৫ জুন সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহজনিত চরম অস্বস্তিকর আবহাওয়া কত দিন? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ জুন মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে সেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুন সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ছাড়াও হাওড়া ও হুগলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা।

তাপপ্রবাহজনিত চরম অস্বস্তিকর আবহাওয়া কত দিন? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

আবহাওয়া দফতর রবিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একই রয়েছে। ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে শুক্রবার এই তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪৭ শতাংশ।

তাপপ্রবাহজনিত চরম অস্বস্তিকর আবহাওয়া কত দিন? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৮)
বহরমপুর (২৯.৪)
বাঁকুড়া (২৭.২)
বর্ধমান (২৬.৪)
কোচবিহার (২৫.৮)
দার্জিলিং (১৫)
কালিম্পং (১৭.৫)
দিঘা (২৯)
কলকাতা (২৯.৯)
দমদম (২৯.৬)
কৃষ্ণনগর (২৯.৪)
মালদহ (২৮)
মেদিনীপুর (২৮.২)
শিলিগুড়ি (২৮.৩)
শ্রীনিকেতন (২৬)
সুন্দরবন (৩০)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৪১)
বহরমপুর (৪০)
বাঁকুড়া (৪২)
বর্ধমান (৪০.৬)
কোচবিহার (৩৬.৩)
দার্জিলিং (২৪)
কালিম্পং (২৭)
দিঘা (৩৭.১)
কলকাতা (৩৮.৭)
দমদম (৪০)
কৃষ্ণনগর ( ৩৯.৪)
মালদহ (৪১.৩)
মেদিনীপুর (৪০)
শিলিগুড়ি (৩৯.৪)
শ্রীনিকেতন (৪০)
সুন্দরবন (৩৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+