দক্ষিণবঙ্গে ফের পাঁচ দিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা! কীভাবে সুস্থ থাকা যাবে, কী বলছে আবহাওয়া দফতর

এপ্রিলের শুরুতে তাপপ্রবাহ চলেছিলেন দক্ষিণবঙ্গে। মধ্যে বৃষ্টির কারণে কয়েকদিনের বিরতিষ ফের একবার তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের। শুষ্ক পশ্চিমা বায়ুর কারণে এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে চলেছে। অন্যদিকে উপকূলের জেলাগুলিতে আর্দ্রতা সর্বোচ্চ থাকতে পারে ৮০-৯০ শতাংশ এবং অন্য জেলাগুলিতে থাকতে পারে ৭০-৮০ শতাংশের মতো। দিনের বেশিরভাগ সময়ে তা ৪০ শতাংশের ওপরে থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

heatwave

আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ ও ১৬ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তা, আগামী ১৭ ও ১৮ এপ্রিল অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। যে কারণে জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে।

শুক্রবার আরও বেশি জেলায় তাপপ্রবাহ
আগামী ১৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে।

কী প্রভাব পড়তে পারে
আবহাওয়া দফতরের তরফে সম্ভাব্য অবস্থা সম্পর্ক বলা হয়েছে, এই সময় তাপমাত্রা বেশি থাকবে। সাধারণ মানুষ এই তাপমাত্রা সইতে পারলেও শিশু, বয়স্ক, রোগাক্রান্ত মানুষদের সূর্যের তাপে দীর্ঘক্ষণ কাজ করা উচিত নয়। হিট ক্র্যাম্প ও হিট র‍্যাশ সম্পর্কে সতর্ক করা হয়েছে।

কীভাবে রক্ষা পাওয়া যেতে পারে

  • তাপপ্রবাহ-গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রক্ষা পেতে বেলা এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে বাইরে করা কাজ সম্পর্কে সতর্ক করা হয়েছে।
  • হাল্কা রঙের, হাল্কা সুতির পোশাক পরতে উপদেশ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কাপড়, টুপি কিংবা ছাতা দিয়ে মাথা ঠাকতে হবে।
  • প্রচুর পরিমাণে জল খেতে হবে। প্রয়োজনে ওআরএস, লস্যি, লেবুর জল খাওয়া যেতে পারে।
  • এই সময়ে অসুস্থ হয়ে পড়লে, দুর্বল লাগলে, মাথা ধরা থাকলে চিকিৎসক কিংবা হাসপাতালে যেতে হবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+